জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাংবাদিকরা যুগ যুগ ধরে নির্যাতিত ও অবহেলিত হয়ে আসছেন। তাদের ত্যাগ-তিতিক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি দেশ বিশ্বমানচিত্রে এগিয়ে যায়।
তিনি বলেন, পার্লামেন্টে সাংবাদিকদের মহার্ঘ ভাতা এবং নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য যা যা করা প্রয়োজন, একজন সংসদ সদস্য হিসেবে আমি তা করার সর্বোচ্চ চেষ্টা করবো।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় নাটোর ইউনাইটেড প্রেসক্লাব কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সময়ের দাবি।
ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব এবং অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত।
এ সময় স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর