• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ০৫:৩৫ বিকাল

আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ছবি: সংগৃহীত

কার্তিকের শুরুতে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত কমে এসেছে। প্রকৃতিতে হেমন্তের আবহ বিরাজ করলেও দিনের বেলায় অনুভূত হচ্ছে গরম। এরই মধ্যে আগামী কয়েক দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সপ্তাহের শেষ দিকে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আন্দামান সাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় সোমবার (১৯ অক্টোবর) থেকে বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার (২০ অক্টোবর) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। বুধবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ও শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ দুই দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে, ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে এ সময়ে দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে সম্ভাব্য এই লঘুচাপের গতিপথ কিংবা বাংলাদেশের আবহাওয়ায় এর প্রভাব সম্পর্কে পূর্বাভাসে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]