পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টিকিট কালোবাজারি ও বাড়তি দামে টিকিট বিক্রি বন্ধে পঞ্চগড়ে যাত্রীবাহী বাসের বিভিন্ন কাউন্টারে বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। একই সাথে নাশকতা এড়াতে পুলিশকে সাথে নিয়ে যৌথ তল্লাশি অভিযানও পরিচালনা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে পঞ্চগড় শহরের পৌরসভার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানে তল্লাশি কার্যক্রমের পাশাপাশি দূরপাল্লার যাত্রীবাহী বাসের কাউন্টার সংশ্লিষ্টদের সতর্ক করার পাশাপাশি পঞ্চগড়ের সুগার মিল এলাকায় পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম ও বৈধক কাগজপত্র যাচাই করা হয়।
এ সময় অভিযানের নেতৃত্ব দেন পঞ্চগড় আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট নাঈমুর রহমান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর