• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
আবুল বাশার শেখ
ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ০৪:২১ দুপুর

ভালুকায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৭

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশা ও সিএনজির সংঘর্ষে অজ্ঞাত এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও সাতজন যাত্রী।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় তাফরিদ কটন মিলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ক্লাবের বাজার এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি একই লেনে থাকা একটি অটোরিকশা ও সিএনজির ওপর উঠে গেলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক মহিলাসহ দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন।

পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভালুকা ফায়ার সার্ভিস ও পুলিশ। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, "আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। ঘটনাস্থলেই একজন নারী নিহত হয়েছেন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও একজন পুরুষ নিহত হয়েছে, তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।"

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে। তবে ঘটনার পর বাস চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com