• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
মো. নূর আলম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ০৬:০৫ বিকাল

গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইলের গোপালপুরে দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে বিনামূল্যে চারজনকে বকনা গরু বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় গোপালপুর পৌর এলাকার বয়েলপাড়ায় ‘উন্নত জীবনের সন্ধানে ঊষা’র নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, ঢাকার সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ইব্রাহিম খলিল, নির্বাহী পরিচালক, উন্নত জীবনের সন্ধানে ঊষা, গোপালপুর, টাঙ্গাইল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ ওমর ফারুক, গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি। এ সময় তিনি দিকনির্দেশনামূলক ও সহযোগিতামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, গোপালপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষক; রিপন মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক; জামিল হোসেন, সুতি নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরুজ্জামান বাবু, স্বত্বাধিকারী, বৈশাখী ফুড অ্যাগ্রো লিমিটেড।

অনুষ্ঠানে গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের মাঝিপাড়া এলাকার চারজন উপকারভোগীর মধ্যে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, এর আগেও সংগঠনটির পক্ষ থেকে ২৩টি গরু বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, ঢাকার সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]