রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের (মূল বালিকা ক্যাম্পাস) মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২১ মার্চ) সকালে আয়োজিত এই ঈদ জামাতে তিনি অংশ নেন। সকাল থেকেই মিরপুর ও আশপাশের এলাকা থেকে সাধারণ মুসল্লিরা মনিপুর স্কুল মাঠে সমবেত হন। বিরোধীদলীয় নেতার আগমনকে কেন্দ্র করে এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
নামাজ শেষে খুতবা পাঠ করা হয়। এরপর দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
মোনাজাত শেষে ডা. শফিকুর রহমান উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তার সঙ্গে জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর