• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ০৯:২৮ সকাল

বুড়িচংয়ে এমপির অভিযানেও থামেনি মাদক বেচাকেনা, গাঁজাসহ আটক ৩

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় ঈদের দিনেও থামেনি মাদক বেচাকেনা। স্থানীয় যুবকদের উদ্যোগে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কোদালিয়া গ্রামের মঞ্জুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের মাদকবিরোধী অভিযানে উদ্বুদ্ধ হয়ে এলাকার কিছু যুবক নিজ উদ্যোগে মাদকবিরোধী তৎপরতা শুরু করে। ঈদের দিন সন্ধ্যা থেকে তারা কোদালিয়া গ্রামে অবস্থান নিয়ে নজরদারি চালায়। একপর্যায়ে মঞ্জুল আলমের বাড়িতে মাদক বেচাকেনার সময় হাতেনাতে ৩ জনকে আটক করে। পরে বিষয়টি বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানকে জানানো হয়।

খবর পেয়ে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে স্থানীয়দের কাছ থেকে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন। পরে মঞ্জুল আলমের ঘরে তল্লাশি চালিয়ে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর আগে যুবকদের কাছ থেকে উদ্ধার করা ৫ গ্রাম গাঁজাও জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটক তিনজনের মধ্যে দুইজন মাদক বিক্রেতা এবং একজন ক্রেতা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আটককৃতরা হলেন,কোদালিয়া গ্রামের মৃত জজু মিয়ার ছেলে মঞ্জুল আলম (৪৫), আজ্ঞাপুর গ্রামের আব্দুর খালেক মিয়ার ছেলে ইব্রাহিম (৩২) এবং একই গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে এমাদুল (৩৫)।

বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান জানান,গাঁজাসহ আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com