মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ জোরদারের হুমকির মধ্যে আরব সাগরে পৌঁছেছে যুক্তরাজ্যের একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। ব্রিটিশ এক ট্যাবলয়েডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘এইচএমএস অ্যানসন’ নামের সাবমেরিনটি গত ৬ মার্চ অস্ট্রেলিয়ার পার্থ থেকে যাত্রা শুরু করে। বর্তমানে এটি হরমুজ প্রণালির কাছাকাছি উত্তর আরব সাগরে অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে।
সাবমেরিনটি টমাহক ব্লক-৪ ল্যান্ড অ্যাটাক ক্ষেপণাস্ত্রে সজ্জিত, যার পাল্লা প্রায় ১,৬০০ কিলোমিটার। পাশাপাশি এতে স্পিয়ারফিশ হেভিওয়েট টর্পেডোও রয়েছে।
এদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর