• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৬, ১২:২০ রাত

ভারতে আটক ৩৩ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটে দেশে ফেরত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ভারতে আটক ৩৩ জন বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশে ফেরত দেওয়া হয়েছে।

রবিবার বিকেল ৫টার সময় ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাদেরকে উভয় দেশের ইমিগ্রেশন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা যায়, চেন্নাইস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ট্রাভেল পারমিট ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে এসব বাংলাদেশিকে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট বেনাপোল পোর্ট থানায় প্রেরণ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য স্থানীয় মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার তাদেরকে গ্রহণ করবে বলে তাদের প্রতিনিধি জানিয়েছেন।

এ বিষয়ে জাস্টিস অ্যান্ড কেয়ার-যশোরের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম জানান, ভালো কাজের উদ্দেশ্যে দালাল ও অনলাইনের প্রতারকদের প্রলোভনে পড়ে তারা বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল। পরে ভারতের চেন্নাই এলাকায় ঘোরাফেরার সময় পুলিশ তাদের আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সেখানকার জেলে পাঠানো হয়। পরে দুই দেশের মানবাধিকার সংস্থার হস্তক্ষেপে ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রক্রিয়ায় এরা এক বছর থেকে চার বছর পর্যন্ত সাজাভোগের পর সেখানকার শেল্টার হোমে রাখা হয়। পরবর্তীতে দেশে ফেরার অনুমতি পেয়ে তারা বাংলাদেশে ফিরে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে গ্রহণ করা হবে। এরপর তারা প্রাপ্তবয়স্ক এবং শিশুরা তাদের ছেলেমেয়ে হওয়ায় নিজেদের জিম্মায় বাড়িতে ফেরত পাঠানো হবে।

ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা হলেন-পাবনা জেলার সাঁথিয়া থানার নুরদাহা মধ্যপাড়া গ্রামের জহির আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন, ময়মনসিংহ জেলার ভালুকা থানার হাবিরবাড়ি গ্রামের শামসুল হকের ছেলে মোঃ মফিজুল হক, একই জেলার ত্রিশাল থানার কোনাবাড়ি গ্রামের আব্দুল মতিনের ছেলে মাকমাজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার চর কাশিপুর থানার দিগুলপাট্টি এলাকার ফতুল্লাহর উত্তর নারসিংপুর গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে শামল ভূঁইয়া, একই গ্রামের আমির হোসেনের ছেলে মনির হোসেন, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার হালদিবাড়িহাট এলাকার ভানোর কাচকলি গ্রামের মৃত খলিফার ছেলে আব্দুর রশিদ, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চাঁদপুর গ্রামের ইমান শেখের ছেলে মামুন শেখ, পাবনা জেলার সাঁথিয়া থানার গৌরীপুর এলাকার শিব্রামপুর গ্রামের আজিজুল মল্লিকের ছেলে হোসেন আলী, গাজীপুর জেলার শ্রীপুর থানার তেংরা এলাকার তেপরিবাড়ি গ্রামের আব্দুল হামিদের ছেলে শিপন ইসলাম, সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার বৈদ্য জামতাইল এলাকার চর কামারখন্দ গ্রামের জামাল উদ্দিনের ছেলে মাসুদ রানা, রংপুর জেলার পীরগঞ্জ থানার নিয়ামতপুর গ্রামের চান্দ মিয়ার ছেলে জিহাদ হাসান, বাগেরহাট জেলার চিতলমারী থানার বড়বাড়িয়া গ্রামের ইদ্রিস আলী শেখের ছেলে মনির শেখ, নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার রানোচান্দি গ্রামের মৃত আনসার আলীর ছেলে আনিছুর রহমান, নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার কাকৈরগড়া এলাকার রামবাড়ি গ্রামের মখলেসের ছেলে সুমন মিয়া, কুমিল্লা জেলার দেবিদার থানার শুদবুরুতর গ্রামের মনির হোসেনের ছেলে ইব্রাহিম আলী, কুড়িগ্রাম জেলার কড়চাকতা থানার মাদারগঞ্জ এলাকার পারের ভিটা গ্রামের সিকেন্দার আলীর ছেলে মনসুর আলী, রংপুর জেলার পীরগঞ্জ থানার রাজবাহাপুর গ্রামের শালেখ মিয়ার ছেলে রিফাত মিয়া, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ভাইজোড়া গ্রামের রুহুল আমিনের মেয়ে রুমা, খুলনা জেলার সদর থানার গ্রিনল্যান্ড হাউজিংয়ের ৫ নং মসঘাট গ্রামের সিদ্দিক আলী শেখের ছেলে হাসান শেখ, পিরোজপুর জেলার জিয়ানগর থানার ইন্দুরকান্দি এলাকার চাঁদিপুর গ্রামের হাসান শেখের মেয়ে শ্রাবণী, ছেলে তানভীর, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চালিতাবুনিয়া এলাকার পশ্চিম খাউলিয়া গ্রামের নুর মোহাম্মদ মৃধার ছেলে পাখি ওরফে সুখী, পাখি ওরফে সুখীর ছেলে রহমানউল্লাহ, মেয়ে রুখসানা, বাগেরহাট জেলার শরণখোলা থানার রজইর গ্রামের চান মিয়া হাওলাদারের মেয়ে নাজমা, পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের আব্দুল বারেক শেখের ছেলে নিজাম শেখ, একই জেলার জিয়ানগর থানার ইন্দুরকান্দি এলাকার চাঁদিপুর গ্রামের হাসানের মেয়ে সুমনা, বাগেরহাট জেলার মোলগঞ্জ থানার সান নাসিরপুর এলাকার মদ্দম বরিশাল গ্রামের আব্দুল সাঈদের ছেলে নুর মোহাম্মদ বাবু বায়াতি, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার খুঁটিকাটা গ্রামের ইসমাইল সানার ছেলে আবুল বাশার, পিরোজপুর জেলার জিয়ানগর থানার ইন্দুরকান্দি এলাকার পুর্ব চাঁদিপুর গ্রামের মকবুল বাগার ছেলে খলিল বাগা, কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার কামাল্লা এলাকার কালিপুরা গ্রামের জামাল মিয়ার ছেলে সুলমান, রাজবাড়ী জেলার ইন্দেরনারায়ণপুর গ্রামের মকবুল আলী খানের ছেলে মেলন খান ও বরিশাল জেলার উজিরপুর থানার বরাকোঠা গ্রামের আবুল কাশেমের ছেলে জুলহাস বেপারী। এ সংবাদ লেখা পর্যন্ত তারা বেনাপোল পোর্ট থানাতে অবস্থান করছিলো।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com