• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৯ মিনিট পূর্বে
মো. নূর আলম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ১১:১৫ দুপুর

হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ ফাইনাল ও পুরস্কার বিতরণী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ (বিপিএল) ২০২৬-এর জমকালো ফাইনাল ম্যাচ। সোমবার (২৩ মার্চ) দুপুরে হওয়া এই ফাইনাল খেলা দেখতে এলাকাবাসীর ভিড় ছিল চোখে পড়ার মতো। আনন্দ ও উদ্দীপনায় ভরা এই ক্রিকেট উৎসবকে ঘিরে পুরো এলাকায় তৈরি হয়েছিল উৎসবের আমেজ।

ফাইনাল ম্যাচ শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব অ্যাডভোকেট ওমরাও খান দিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ ভিপি, উপজেলা বিএনপির সহ-সভাপতি আপেল চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সেলিম হোসাইন মুন্না আকন্দ, হেমনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর তালুকদার এবং সদস্য সচিব গিয়াস উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম শিশিরসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বেলুয়া প্রিমিয়ার লীগ ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com