• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
এহসানুল হক মিয়া
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ০৩:১৯ দুপুর

নগরকান্দায় দীর্ঘ ১ বছর ধরে ফেটে আছে পানির পাইপ: ভোগান্তিতে স্থানীয়রা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় দীর্ঘদিন ধরে ফাটা পানির পাইপ দিয়ে অবিরাম পানি অপচয় হলেও এ বিষয়ে কার্যকর উদ্যোগের অভাব দেখা গেছে। প্রায় এক বছরের বেশি সময় ধরে এ সমস্যা চলমান থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে একটি ব্রিজের নিচে সাপ্লাই পানির পাইপ ফেটে নিরবচ্ছিন্নভাবে পানি অপচয় হচ্ছে। মাঝেমধ্যে নামমাত্র সংস্কার করা হলেও তা টেকসই সমাধান দিতে পারেনি। ফলে একদিকে পানির অপচয় হচ্ছে, অন্যদিকে আশপাশের বাসিন্দারা প্রয়োজন অনুযায়ী পানি থেকে বঞ্চিত হচ্ছেন।

ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। তাদের মতে, এ ধরনের দায়িত্বহীনতা মোটেও গ্রহণযোগ্য নয় এবং দ্রুত স্থায়ী সমাধান জরুরি। এছাড়াও কোর্টপাড় বন বিভাগ অফিসের পাশসহ পৌরসভার আরও কয়েকটি স্থানে দীর্ঘদিন ধরে পানির অপচয়ের ঘটনা ঘটছে বলে জানা গেছে।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসীন্দা মাহফুজুর রহমান রাসেল বলেন, "পাইপ ফেটে দীর্ঘদিন ধরে পানির অপচয় হচ্ছে, দেখার কেউ নেই। নিরবিচ্ছিন্নভাবে পানির অপচয় হওয়ার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি পাচ্ছি না। দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানাই।"

এ বিষয়ে নগরকান্দা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া জানান, "সমস্যাটি সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থায়ী সমাধানের লক্ষ্যে ঢাকা থেকে প্রয়োজনীয় মালামাল আনার প্রক্রিয়া চলমান রয়েছে এবং শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।"

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]