• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
অদ্বৈত কুমার আকাশ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ১০:৩৯ দুপুর

নন্দীগ্রামে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুস ও সাধারণ সম্পাদক শামীম

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টার দিকে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ইউনুস আলী, কার্যনির্বাহী সভাপতি পদে গোলাম রব্বানী, সহসভাপতি পদে শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে শামীম হাসান, সহসাধারণ সম্পাদক পদে আলম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল বারীক সরদার, কোষাধ্যক্ষ পদে আব্দুল ওহাব মিন্টু, দপ্তর সম্পাদক পদে মঞ্জুরুল ইসলাম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আনোয়ার হোসেন বিজয়ী হয়েছেন।

নির্বাচনে ১৫টি পদের মধ্যে ৬টি পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অপর ৯টি পদে ভোটের মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাবান আলী, সহসভাপতি একেএম ফজলুল হক এবং নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন সাবেক সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার। এছাড়া অন্যান্য দায়িত্বে ছিলেন বিজয় চন্দ্র ও গোলাম রব্বানী।

উল্লেখ্য, নির্বাচনে মোট ৩৭৮ জন ভোটারের মধ্যে ৩৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]