মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এছাড়াও ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মিজানুর রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নজিবুল হক ও অধ্যাপক ড. জালাল উদ্দিন, ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ স্মৃতিসৌধে গিয়ে মিলিত হয়। শোভাযাত্রায় ইবি জিয়া পরিষদ, ইউট্যাব, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট, জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরাম, সহায়ক কর্মচারী সমিতি, সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী সমিতি, ইবি শাখা ছাত্রদল, বিভিন্ন হল ও বিভাগ, সাংবাদিক সংগঠন, ইবি প্লেয়ার্স অ্যাসোসিয়েশন, ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ইবি থানা এবং বিএনসিসিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়।
পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
এছাড়া মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্থাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে উপাচার্য শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এর আগে, ২৫ মার্চ দিবাগত রাতে গণহত্যায় নিহত এবং মহান মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআনখানি করা হয়।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর