• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ২৬ সেকেন্ড পূর্বে
আবুল বাশার শেখ
ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ১১:২০ দুপুর

ভালুকায় প্রভাতী বনশ্রী বাসের চাপায় অজ্ঞাত নারী নিহত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাসের চাপায় আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত নয়টার দিকে উপজেলার সিডস্টোর বাজার সংলগ্ন 'হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজে'র সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই নারী মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী দ্রুতগতির একটি প্রভাতী বনশ্রী পরিবহনের (ঢাকা-মেট্রো ব: ১৫-৪৮৪০) বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই দুই তরুণ মোটরসাইকেল যোগে পেছনে পেছনে দৌড়ে গিয়ে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে ঘাতক বাসটিসহ এর চালক ও হেলপারকে আটক করতে সক্ষম হয়। এসময় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা ঘটনাস্থলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা ও ভরাডোবা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। পুলিশের হস্তক্ষেপে আধা ঘণ্টা পর মহাসড়কে পুনরায় যানচলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ জানান, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছি। তবে নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। চালক ও হেলপারসহ বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।"

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]