• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৩৭ সেকেন্ড পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৫:৪৩ বিকাল

বগুড়ার গাবতলীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

প্রতীকী ছবি

বগুড়ার গাবতলী উপজেলায় একটি শ্যালো মেশিন ঘরের পাশ থেকে মো. আব্দুল লতিফ আকন্দ (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা (হিন্দু পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ ওই গ্রামের মৃত মোবারক আলী আকন্দের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল লতিফ প্রতিদিনের ন্যায় শনিবার রাতে খাবার শেষ করে নিজ শ্যালো মেশিন ঘরে ঘুমাতে যান। রোববার সকালে গ্রামের 'বিয়ের গাছ' নামক স্থানের উত্তর পাশে একটি শ্যালো মেশিন ঘর সংলগ্ন ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিবারের দাবি, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে গেছে।

ঘটনার খবর পেয়ে সারিয়াকান্দি ও গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিব হোসেন, এসআই মো. মজিবর রহমান ও এসআই মোহাম্মদ আসিফ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে। পুলিশ ইতোমধ্যে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিব হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]