• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ২৯ সেকেন্ড পূর্বে
আবুল বাশার শেখ
ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৬:২০ বিকাল

ভালুকায় পেট্রোল-অকটেনের চরম সংকট, ডিজেল পর্যাপ্ত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ভালুকায় ডিজেল পর্যাপ্ত থাকলেও পেট্রোল ও অকটেনের সংকট চরম আকার ধারণ করেছে। স্থানীয় ফিলিং স্টেশনগুলোতে মাঝে মধ্যে একশ থেকে দুইশ টাকার পেট্রোল বা অকটেন দেওয়া হয়। চোরাইপথে তিনশ টাকা লিটারে মিলছে পেট্রোল ও অকটেন।

শনিবার বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ৬টি ফিলিং স্টেশনে তেলের ট্যাংকারের ভেতর তেল আছে কি না, তা তল্লাশি করেন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন। এ সময় দুইটি ফিলিং স্টেশনের ট্যাংকারের ভেতর পেট্রোল ও অকটেন পাওয়া যায়। অন্যগুলোতে ডিজেল পাওয়া গেছে।

একজন বাইক চালক অভিযোগ করে বলেন, অধিকাংশ ফিলিং স্টেশনে পেট্রোল নেই। মাঝে মধ্যে ফিলিং স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে এক থেকে দুইশ টাকার পেট্রোল পাওয়া যায়। আবার উপজেলার বিভিন্ন স্থানে চোরাইপথে তিনশ টাকা লিটারে ফুল টেংকি পেট্রোল বা অকটেন পাওয়া যাচ্ছে। যারা চোরাইভাবে পেট্রোল বিক্রি করছে, তারা পেট্রোল কোথা থেকে সংগ্রহ করছে?

ভালুকার এ আর ফিলিং স্টেশনের ম্যানেজার সুজিৎ কুমার কপালী লিটন জানান, শুধু ডিজেল আসে বিদেশ থেকে, আর দেশের ভিতরেই পাওয়া যায় পেট্রোল ও অকটেন। তাহলে কেন চাহিদা অনুযায়ী পেট্রোল ও অকটেন ডিপো থেকে দেওয়া হচ্ছে না? ৪ মার্চ আমার ফিলিং স্টেশনে ডিপো থেকে অকটেন দেওয়া হয়েছিল, আর কয়েকবার পেট্রোল দেওয়া হয়েছে। অগ্রীম টাকা দিয়েও ডিপো থেকে পেট্রোল ও অকটেন আনতে পারছি না। প্রতিদিন তিন হাজার পাঁচশত লিটার পেট্রোল ও দুই হাজার পাঁচশত লিটার অকটেনের চাহিদা রয়েছে। আমার ফিলিং স্টেশনে ডিজেলের কোনো সংকট নেই।

ভালুকা উপজেলার সহকারী কশিনার (ভূমি) ইকবাল হোসাইন জানান, মহাসড়কের ৬টি ফিলিং স্টেশনে তল্লাশি করা হয়েছে। দুইটিতে পেট্রোল ও অকটেন পাওয়া গেছে। ফিলিং স্টেশনগুলোতে ডিজেল রয়েছে, কোনো সংকট নেই। পেট্রোলের সংকট কাটানোর জন্য এখন থেকে প্রতিনিয়ত মনিটরিং করা হবে, যাতে কোনো অনিয়ম না হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]