• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৭:৪১ বিকাল

পাংশায় অবৈধ বালু ব্যাবসায়ীদের বিরুদ্ধে এমপির কঠোর হুশিয়ারী

ফাইল ফটো

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো: হারুন অর রশীদের নির্দেশে অবৈধ বালু মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন।

রবিবার বিকালে পাংশা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল আমিনের নেতৃত্বে যুবদলের একটা টিম হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর চর এলাকায় এমপি হারুন অর রশিদের বার্তা পৌঁছে দেন যুবদল ছাত্র দলের নেতা কর্মীরা । অবৈধ ভাবে বালি মাটি কাটলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

দির্ঘদিন ধরে হাবাসপুর পদ্মা নদীর চর এলাকা থেকে বালি মাটি চুরি করে কেটে বিক্রি করা হচ্ছিল, একাধিকবার মোবাইল কোর্টে জেল জড়িমানা করা হলেও তারা নিবৃত্ব না হয়ে পূনরায় অবৈধভাবে বালি কেটে বিক্রি করে আসছিল।

হাবাসপুর ইউনিয়নের বিভিন্ন স্পষ্টে পাংশা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল আমিন জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ী -২ আসনের জাতীয় সংসদ সদস্য হারুন অর রশীদ এর বার্তা পৌছে দিয়ে বলেন আমাদের এমপি সাহেবের নিদর্শন কেউ অবৈধ ভাবে বালি মাটির ব্যবসা করতে পারবে না। এ নির্দেশ অমান্য করে কেউ এ কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী দেওয়া হয়।

এ সময় পাংশা পৌর ছাত্র দলের সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক সিপন ইসলাম, এরশাদ সোহাগ, রিপন, শিকল সংগঠনের সভাপতি সুজনসহ যুবদল ছাত্র দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]