মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের জন্য রোববার (২৯ মার্চ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অধিদপ্তরের প্রথম শ্রেণির শতাধিক কর্মকর্তা অংশ নেন। মোট ছয়টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অতিরিক্ত পরিচালক রাজিউর রহমান ৫৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
সিনিয়র সহ-সভাপতির দুটি পদের বিপরীতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উপ-পরিচালক মানজারুল ইসলাম ৭১ ভোট এবং উপ-পরিচালক খোরশেদ আলম ৬২ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি-১ ও সিনিয়র সহ-সভাপতি-২ নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদের বিপরীতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উপ-পরিচালক আবু জাফর ৯৯ ভোট এবং উপ-পরিচালক আসলাম হোসেন ৬৪ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও যুগ্ম সাধারণ সম্পাদক-২ নির্বাচিত হয়েছেন।
দপ্তর সম্পাদকের একটি পদের বিপরীতে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সহকারী পরিচালক আব্দুল হালিম রাজ ৬১ ভোট পেয়ে দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও একাধিক প্রার্থী না থাকায় বিভিন্ন পদে মোট ২০ জন কর্মকর্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্লাহ কাজল নির্বাচন পরিচালনা করেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর