• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ২৭ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০৪:২৮ দুপুর

জমে ওঠেছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী প্রচার-প্রচারণা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আসন্ন ২ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন। ঐদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে, যার মধ্যে দুপুর সোয়া ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত ৪৫ মিনিট মধ্যাহ্ন ভোজের বিরতি থাকবে। নির্বাচনের আগের দিন দুপুর ১টার পর সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে।

এ বছর নির্বাচনে মোট ৩টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-জামায়াত সমর্থিত কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত "মোঃ সহিদ উল্লাহ-মোঃ মাহাবুবুল হক খন্দকার" প্যানেল, কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপি সমর্থিত) মনোনীত "মোঃ ইউসুফ আলী-মোঃ তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ)" প্যানেল এবং নিরপেক্ষ প্যানেল "ফারুক-জামান" পরিষদ।

এ বছর ১ হাজার ২৮৭ জন ভোটার গোপন ব্যালট পেপারের মাধ্যমে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করবেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলে পরদিন ৩ এপ্রিল (শুক্রবার) ফলাফল ঘোষণা করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আইনজীবী জানিয়েছেন, নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠলেও প্রতিপক্ষের প্রতি ভীতি প্রদর্শনের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার কৌশল দেখা যাচ্ছে। আইনজীবীদের একাংশ মনে করছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা মব সৃষ্টি করে কেউ সফল হতে পারবে না।

সরেজমিন ঘুরে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াত সমর্থিত কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলে রয়েছেন: সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ সহিদ উল্লাহ-৪, সহ-সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ আবদুল বাতেন মজুমদার ও অ্যাডভোকেট মোঃ জাকির হোসেন-৪, সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ মাহাবুবুল হক খন্দকার, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক সরকার, ট্রেজারার পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ আবু মুছা ভূঁঞা, লাইব্রেরি সেক্রেটারি পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম (কমল), এনরোলমেন্ট সেক্রেটারি পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া, আইটি সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট ফারহানা সেলিম ও রিক্রিয়েশন সেক্রেটারি পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ সাইফুর রহমান (সায়েম)। কার্যনির্বাহী কমিটির সদস্য পদপ্রার্থীরা হলেন: অ্যাডভোকেট মোঃ আবুল হাসনাত হিমেল, অ্যাডভোকেট বেলাল হোসেন, অ্যাডভোকেট মোঃ ইসমাইল হোসেন, অ্যাডভোকেট মোঃ লোকমান হোসেন ও অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একাংশ কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ প্যানেল থেকে পাঁচটি সম্পাদকীয় পদে নির্বাচন করছেন। এরা হলেন: সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী, সহ-সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ নূরুল হুদা কাজল, সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ), লাইব্রেরি সেক্রেটারি পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ আরিফুর রহমান (জামিল) ও রিক্রিয়েশন সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ মোজাদ্দেস হাসান আদনান।

এদিকে, নিরপেক্ষ প্যানেল "ফারুক-জামান" পরিষদের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ গোলাম ফারুক, সহ-সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ মাহাবুবুর রহমান-২ ও অ্যাডভোকেট মোঃ আবু ইউসুফ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ নেয়ামত উল্ল্যা চৌধুরী (জামান), সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এনরোলমেন্ট সেক্রেটারি পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ হারুনুর রশীদ (সবুজ), আইটি সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম ও রিক্রিয়েশন সেক্রেটারি পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ আশফাক উদ্দিন ঝোটন। কার্যকরী নির্বাহী কমিটির সদস্য পদপ্রার্থীরা হলেন: অ্যাডভোকেট ফেরদৌসী আক্তার লাকী, অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান, অ্যাডভোকেট নিগার সুলতানা (সোনিয়া) ও অ্যাডভোকেট নসরুল হাসান অপু।

এছাড়াও লাইব্রেরি সেক্রেটারি পদে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন অ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]