যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির তেলের সরবরাহে জটিলতার মুখোমুখি দেশগুলোর প্রতি সরাসরি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “যেমন যুক্তরাজ্য” যারা জেট ফুয়েল সংগ্রহ করতে পারছে না, তাদের উচিত “কিছু বিলম্বিত সাহস জোগাড় করা, প্রণালিতে গিয়ে তা সরাসরি নেওয়া।” খবর- বিবিসি।
ট্রাম্পের ট্রুথ সোশাল পোস্টে আরও বলা হয়েছে, “আপনাদের শেখা শুরু করতে হবে কিভাবে নিজের জন্য লড়াই করতে হয়, যুক্তরাষ্ট্র আর আপনাদের সাহায্য করবে না, ঠিক যেমনভাবে আপনাদেরা আমাদের সাহায্য করেননি।” তিনি এই বার্তাটি এমন দেশগুলোর উদ্দেশে দিয়েছেন, যারা ইরানের ওপর হামলায় অংশ নেয়নি।
তিনি পোস্টে উল্লেখ করেন, “ইরান প্রায় ধ্বংস হয়ে গেছে। কঠিন কাজ শেষ। এখন নিজের তেল সংগ্রহ করুন।”
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে এবং হরমুজ প্রণালিতে তেলের সরবরাহে চাপ বাড়াতে পারে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর