রাজবাড়ীর পাংশায় জোরপূর্বক সেলিনা নামে এক নারী কে মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মইনুল ইসলাম।
এর আগে ভুক্তভোগী নারী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।
আসামীরা হলেন- পাংশা পৌর তরুন দলের সভাপতি হাসিবুর রহমান অন্তর (৩২) ব্যবসায়ী রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০) মাইক্রো চালক মো. বরকত মুন্সী (৩৪)।
মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে ভুক্তভোগী নারী পাংশা মৈশালা বাস স্ট্যান্ডে অবস্থান করছিলেন।
এ সময় আসামীরা একটি হায়েচ মাইক্রোর মধ্যে ও নারী কে জোর পূর্বক তুলে নিয়ে ঘোরাঘুরি করতে থাকে এবং পালাক্রমে ধর্ষণ করে।
পরে রাত ৭ টার দিকে ভুক্তভোগী নারীকে কুষ্টিয়া সদর থানা এলাকায় একটি ফাঁকা জায়গায় নামিয়ে চলে যায়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মইনুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ''নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭/৯(৩) ধারায় তিন জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে রাশেদুজ্জামান ওরফে রাশেদ কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর