ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
সংসদ সূত্রে জানা গেছে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এ পরিস্থিতিতে প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিনই রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে অধিবেশন কক্ষ ত্যাগ করেছিলেন বিরোধী দলীয় সদস্যরা। এরপর এই প্রথমবার কোনো নির্দিষ্ট ইস্যুতে সংসদে ওয়াকআউট করলেন তারা।
ওয়াকআউটের ঘটনায় সংসদে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরে বিরোধী দলের অনুপস্থিতিতেই অধিবেশনের কার্যক্রম চালিয়ে যাওয়া হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর