ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে নারী সংসদ সদস্যদের নিয়ে ওয়াজ মাহফিলে ‘কদাকার’ ও ‘কুৎসিত’ মন্তব্য করার অভিযোগ এনে তার বিচার দাবি করেছেন।
তিনি এ বিষয়ে স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপন করেন।
রুমিন ফারহানা বলেন, সংসদে উপস্থিত তিনি এবং আরও দুই নারী সহকর্মীকে নিয়ে একজন সংসদ সদস্য ওয়াজ মাহফিলে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় বক্তব্য দিয়েছেন। এ ঘটনায় তিনি স্পিকারের কাছে বিচার প্রার্থনা করেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
বক্তব্যে রুমিন ফারহানা বলেন, আমার ইমিডিয়েট আগে আমার যে সহকর্মী সংসদে বললেন, কথাটি দুঃখজনক নিঃসন্দেহে। কিন্তু আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই, আজকে (একটি ইংরেজি দৈনিকের নাম উল্লেখ করে) খবর প্রকাশিত হয়েছে, এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য কদাকার, কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছেন, কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছেন, আমি আপনার কাছে এ বিষয়ে বিচার চাইছি। আমি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি। আপনি (স্পিকার) বিষয়টিকে দেখবেন।
এরপর স্পিকার বলেন, সংসদ সদস্য আপনি রুলস অব প্রসিপিউর পড়লে দেখবেন, সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোনও পয়েন্ট অফ অর্ডার হয় না।
কুশল/সাএ
সর্বশেষ খবর