• ঢাকা
  • ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ০৮:৫৮ সকাল

এবার নিজেদের সমর্থকদের নিষিদ্ধ করল বার্সেলোনা

ছবি: সংগৃহীত

এল ক্ল্যাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হারের ধাক্কা কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়িয়েছে বার্সেলোনা। সমর্থকদের অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ‘গোল ১৯৫৭’ নামের সংগঠিত সমর্থকগোষ্ঠীকে সাময়িক নিষিদ্ধ করেছে কাতালান ক্লাবটি। আগামী রোববার লা লিগায় আলাভেসের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে ক্যাম্প ন্যুর ‘গ্রাদা দ্য আনিমাসিওন’ গ্যালারিও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

লা লিগার শৃঙ্খলা কমিটির কাছে বার্সেলোনা সমর্থকদের বিরুদ্ধে ১০টি শৃঙ্খলাভঙ্গের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগ, রিয়াল মাদ্রিদের জয়সূচক গোলের পর গ্যালারি থেকে পতাকা দিয়ে মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকে আঘাত করা হয়। এ ছাড়া রিয়ালের কোচ জোসে মরিনিও এবং সাবেক বার্সেলোনা একাডেমির খেলোয়াড় মার্ক কুকুরেয়াকে উদ্দেশ্য করেও আপত্তিকর মন্তব্য করেন সমর্থকেরা।

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, খেলাধুলার মূল্যবোধের পরিপন্থি আচরণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা ক্লাবকে আর্থিক জরিমানা, স্টেডিয়াম বন্ধের ঝুঁকি এবং ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো পরিস্থিতিতে ফেলতে পারে।

তবে সমর্থকগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করতে চায় না বার্সেলোনা। আগামী ৩ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের আগেই সমস্যা সমাধানে ‘গোল ১৯৫৭’-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে ক্লাব কর্তৃপক্ষের।

উল্লেখ্য, ক্যাম্প ন্যুর উদ্বোধনী বছর ১৯৫৭-কে স্মরণ করে চলতি বছরের মার্চে স্টেডিয়ামের দক্ষিণ গ্যালারির নিচের অংশটি এই সমর্থকগোষ্ঠীর জন্য বরাদ্দ করা হয়েছিল। এর আগে ২০২৪ সালের নভেম্বরেও সমর্থকদের অসদাচরণের কারণে লুইস কোম্পানিস স্টেডিয়ামের একটি গ্যালারি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছিল বার্সেলোনা।

মাঠের পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদ ও পিএসজির কাছে হারের চাপের মধ্যে সমর্থকদের এমন বিতর্কিত কর্মকাণ্ড ক্লাবটির জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]