ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নেতৃত্বে নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন মৃধা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। রাতের ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট মতিউর রহমান নিজামী ও অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মো. রেজাউল হোসাইন শামীম। অডিট সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শেখ মো. সেলিমুজ্জামান রুকু এবং অর্থ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মো. ছরোয়ার হোসেন।
এ ছাড়া ক্রীড়া, সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মেহেদী হাসান, প্রচার-প্রকাশনা সম্পাদক হিসেবে অ্যাডভোকেট কুমার চৌধুরী এবং তথ্য ও প্রযুক্তি রক্ষণাবেক্ষণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মোহা. মাসুম মিয়া নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নির্মল চন্দ্র দাস, অ্যাডভোকেট শাহ মো. আবু জাফর, অ্যাডভোকেট মো. এনায়েত হোসেন, অ্যাডভোকেট মো. আবু নাঈম জুয়েল এবং মো. রকিবুল ইসলাম বিশ্বাস।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দ্বীনেশ চন্দ্র দাস এবং সহকারী প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট গাজী শাহাদুজ্জামান লিটন।
মোট ৩২৪ জন ভোটারের মধ্যে ৩১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে রাতে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর