• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৭ মিনিট পূর্বে
সোহেল রানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৪:২৮ দুপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের বি-ইউনিটের (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজসহ (অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২) মোট তিনটি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বি-ইউনিটে মোট ২৮৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৮৫ জন উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৮২.৭৩ শতাংশ।

ভর্তি পরীক্ষার্থীদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও ক্লাব সার্বিক সহযোগিতা করেন । এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আগত অভিভাবকদের জন্য পরীক্ষা কেন্দ্রের পাশে বসার ব্যবস্থা করা হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম দায়িত্ব পালন করে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা জানান, অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে আমরা পরীক্ষা দিতে পেরেছি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সবাই আন্তরিক। শাহজাদপুরে নামার পরই দেখেছি, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য দিকনির্দেশনামূলক ব্যানার লাগানো হয়েছে। পরীক্ষাকেন্দ্রের পাশেই আমাদের ও অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে আমাদের কাছে খুব ভালো লেগেছে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার বলেন, জিএসটি ‘বি-ইউনিটের’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘এ-ইউনিটের’ পরীক্ষা সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। এবং সুষ্ঠুভাবে পরীক্ষা হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, শুক্রবার (৩ এপ্রিল) সারাদেশে গুচ্ছভুক্ত মোট ২০টি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এর আগে ২৭ মার্চ ‘সি-ইউনিটের’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১০ এপ্রিল শুক্রবার ‘এ-ইউনিটের’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com