• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০৪:৪০ দুপুর

পাংশায় কৃষিতে প্রযুক্তির ছোঁয়া

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর পাংশা উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে বারি উদ্ভাবিত পেঁয়াজের পাতা কাটার যন্ত্র ও বারি-সবুজ বালাইনাশক ছিটানো ড্রোনের এডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার মৌরাট ইউনিয়নে এই প্রদর্শনীর কার্যক্রম করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা কৃষি অফিসার মোঃ তোফাজ্জল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (CSO) ড. মোঃ নুরুল আমিন, বারি’র প্রাক্তন মহাপরিচালক ড. মোঃ আঃ ওহাব, উদ্যোগক্তা হোসেন আলী বিশ্বাস, রাজবাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. শহিদুল ইসলাম, ড. শেঃ এরশাদুল হক (PSO, BARI), বালিয়াকান্দি কৃষি অফিসার রতন কুমার ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানে কৃষকদের সামনে সরাসরি পেঁয়াজের পাতা কাটার যন্ত্র চালিয়ে দেখানো হয়, যা দ্রুত ও কম খরচে কাজ সম্পন্ন করতে সক্ষম। পাশাপাশি আকাশে ড্রোন উড়িয়ে বারি-সবুজ বালাইনাশক ছিটানোর কার্যক্রম প্রদর্শন করা হয়, যা আধুনিক ও সময়োপযোগী কৃষি ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

এই ধরনের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের শ্রম ও সময় সাশ্রয় হবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com