জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে অবস্থিত নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
ডিবির পক্ষ থেকেও জানানো হয়েছে, গ্রেপ্তারের কারণ ও সংশ্লিষ্ট তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।
ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন এবং দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।
রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়া এই রাজনীতিক শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় স্পিকার পদ থেকে পদত্যাগ করেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর