নাটোরের গুরুদাসপুরে দুইজন ক্যান্সার রোগী, মেধাবী শিক্ষার্থী ও এক নারীর বিয়েতে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিল রাশিদ-নিলু ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে স্থানীয় চলনবিল প্রেসক্লাবে ওই নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। সংগঠনটির সহায়তায় বাঁচার স্বপ্ন দেখছেন অসহায়রা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সাল থেকে দুস্থ ও অসহায়দের মাঝে এভাবেই নতুন করে বাঁচার সাহস জুগিয়ে আসছেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম। সেই ধারাবাহিকতায় গুরুদাসপুরে ক্যান্সার রোগী আশিক বিল্লাহ শিমুল (২৮), চাঁচকৈড় পুরানপাড়ার নূরে জান্নাত (১০) ও এসএসসিতে মানবিক বিভাগ থেকে রাজশাহী শিক্ষাবোর্ডে প্রথম হওয়া মেধাবী শিক্ষার্থী শাহাদাৎ হোসেন সহ শাহাপুরের এক নারীর বিয়ের জন্য আর্থিক অনুদান দিলো ফাউন্ডেশনটি।
সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. আমিরুল ইসলাম, উপদেষ্টা মো. শহীদুল ইসলাম ও মো. আব্দুল খালেক প্রেসক্লাবে উপস্থিত হয়ে তাদের হাতে নগদ অর্থ তুলে দেন। এসময় চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ ও উপদেষ্টা আবুল কালাম আজাদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আর্তমানবতার সেবার মধ্যে দুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা, কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও উপবৃত্তি প্রদান, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান, তরুণ ও যুবসমাজকে মাদক এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলায় উৎসাহ প্রদান করে থাকে ফাউন্ডেশনটি। বর্তমানে কার্যক্রমও বৃদ্ধি পাচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর