ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলী মন্ডলকে বহিস্কার করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল। আজ শুক্রবার রাতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাব্বির খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানিয়েছেন,দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী নৈতিক সঙ্খলনজনিত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে হযরত আলীকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।
যুবদলের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ করা হয়েছে। ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান গ্রামের জয়নাল মন্ডলের ছেলে মো হযরত আলী মন্ডল (৩৮)। সে পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। পাশ্ববর্তী কর্মকারপাড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী (৪৬) কে জোরপূর্বক ধর্ষণের টেষ্টা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গতকাল ফুলবাড়িয়া থানায় যুবদল নেকা হযরত আলীকে আসামী করে মামলা করেন। ভুক্তভোগী নারী জানিয়েছেন, তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে আদলতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন। জামিন না হওয়ায় প্রতিবেশিদের কথায় যুবদল নেতা হয়রত আলীর সাথে দেখা করে স্বামীর জামিন করিয়ে দেওয়ার জন্য সহযোগীতা চায়। দুই দিন যাবার পর ঐ নারীর অসাহায়ত্বের সুযোগ নিয়ে কুপ্রস্তাব দেয়। তার প্রস্তাব শুনে বাড়িতে চলে আসে। পরের দিন মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০ টার দিকে ঐ নারীর বাড়িতে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে হযরত আলী।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর