রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের দিঘলহাট গ্রামের দিনমজুর ইকবাল মন্ডলের ছেলে এইচ এসসি পরীক্ষার্থী রিফাত মন্ডলকে বে ধরক মারপিট করেছে একই এলাকার লালটুর ছেলে কামরুল।
এ ঘটনায় গুরুত্বর আহত রিফাতকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন রিফাত বলেন আমার বাবা দরিদ্র মানুষ আমার পরীক্ষার ফরম পূরণ করার জন্য ভিপিকে নামক একটা এনজিও থেকে ৩০ হাজার টাকা লোন নিয়েছেন, একটা কিস্তি বকেয়া পড়ায় ওই এনজিও কর্মীর যোগসাজশে ভাড়াটিয়া হিসাবে কামরুল আজ বুধবার (৮ এপ্রিল) আমাদের গ্রামের বাজারের উপর সকাল ৮ টায় প্রকাশে্য দিবালোকে মারধর করেছে।
এ ঘটনায় আহত রিফাদের পিতা ইকবাল মন্ডল বাদী হয়ে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান সেই সাথে তিনি বলেন বিভিন্ন সময় কামরুল আমাকে ও আমার ছেলেকে হুমকি ধুমকি দিয়ে আসছিল।
মাসুম/সাএ
সর্বশেষ খবর