গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, অ্যাডভোকেট নাছির আহমেদ মোল্লা, কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, গণভোটের রায় উপেক্ষা করে বর্তমান সরকার জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করেছে।
তিনি বলেন, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিত করতে হবে এবং এ দাবিতে চলমান আন্দোলনকে বেগবান করতে হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর