• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ০২:৫০ দুপুর

বরগুনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ও BDRIS সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনা জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধক এবং নিবন্ধন সহকারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় নিবন্ধন আইন, বিধি এবং BDRIS Software ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণের মূল আলোচ্য বিষয়— জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান, বিধির সঠিক ও বাস্তবসম্মত প্রয়োগ নিশ্চিত করা, BDRIS Software-এর আধুনিক, সহজ ও কার্যকর ব্যবহার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ, রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব), জন্ম ও মৃত্যু নিবন্ধন। তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি নাগরিকের মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় সেবার গুরুত্বপূর্ণ অংশ। সময়মতো ও নির্ভুল নিবন্ধন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আর. এম. সেলিম শাহনেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানভীর তাজওয়ার, সহকারী কমিশনার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা, সাধারণ শাখা), অনুপ মন্ডল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ট্রেজারি শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, প্রবাসী কল্যাণ ও মানবসম্পদ উন্নয়ন)।

কর্মশালায় রেজিস্ট্রার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন পর্যায়ের নিবন্ধক, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আরও দক্ষ ও দায়িত্বশীল হয়ে উঠবেন। একই সঙ্গে BDRIS Software-এর সঠিক ব্যবহারের মাধ্যমে দ্রুত ও নির্ভুল সেবা প্রদান সম্ভব হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com