বরগুনা জেনারেল হাসপাতালে আজ থেকে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পক্ষ থেকে পরামর্শ কেন্দ্র চালু হয়েছে। বাংলাদেশ হেলথওয়াচ ও জাগো নারীর সহযোগিতায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং স্বাস্থ্য অধিকার যুব ফোরাম কেন্দ্রটি পরিচালনা করবে।
আজ রোববার (১২ এপ্রিল) বেলা ১১ টায় কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোঃ রেজাওনুর আলম। সভাপতিত্ব করেন জেলা অধিকার ফোরামের সভাপতি সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি সাংবাদিক মনির হোসেন কামাল। বরগুনা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় স্বাস্থ্য অধিকার যুব ফোরামের ১০ জন স্বেচ্ছাসেবক প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত দুই শিফটে দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে তিনজন হাসপাতালের নিচ তলায় এবং দুইজন হাম ওয়ার্ডের সামনে দায়িত্ব পালন করবেন। হাম ওয়ার্ডে কেউ যাতে মাস্ক ছাড়া ঢুকতে না পারেন, তা তদারকি করবেন। প্রয়োজনে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পক্ষ থেকে ফ্রি মাস্ক দিয়ে হাম ওয়ার্ডে ঢোকার ব্যবস্থা করা হবে।
এছাড়া স্বেচ্ছাসেবকরা কোন ওয়ার্ডে কোন ধরনের সেবা পাওয়া যায় তা অবহিত করবেন। দরকার হলে অসুস্থ রোগীদের ওঠা নামায় সহযোগিতা করবেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর