সরকার ঘোষিত ২০০৪, ২০১৬ ও ২০১৮ সালের প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতে আগামী ১১ অক্টোবর থেকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহবুবুল আলম সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য দেন গ্রামীণ ব্যাংকের সাবেক জিএস শরিফুল ইসলাম, কাজী নাছির উদ্দীন, রফিকুল ইসলাম, শ্যামল মিত্র, রবিউল আওয়াল, সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, এ কে আজাদ, মমতাজ হোসেন ও সাখাওয়াত হোসেন সৈয়দ মহসিনসহ সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, আগামী ১০ অক্টোবরের মধ্যে সরকার ঘোষিত প্রজ্ঞাপন বাস্তবায়নের বিষয়ে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে ঘোষণা না এলে ১১ অক্টোবর থেকে প্রধান কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।
একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়, সব জোনাল ও এরিয়া অফিস এবং শাখা কার্যালয়ের সামনে ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কুশপুত্তলিকা দাহের কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা মানস নন্দী এবং সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ।
সংবাদ সম্মেলনে বক্তারা তাদের দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ না এলে ঘোষিত কর্মসূচি পালনের কথা জানান তারা।
গ্রামীণ ব্যাংক থেকে অবসরের তথ্যমতে,
★ অবসরগ্রহণকারী সর্বমোট ১৫ হাজারের অধিক
★ অবসরের তারিখ হতে ১৫ বছর অতিক্রান্ত হয়েছে এমন সংখ্যা ৫ হাজারের অধিক (যাঁরা পূণঃ পেনশন প্রাপ্য হবেন)
২০০৪ সালের পূর্বে যাঁরা অবসরে গেছেন তাঁদের সংখ্যা-৫ হাজারের অধিক।
★ চিকিৎসা ভাতা প্রদান করলে প্রতিষ্ঠানের মাসিক ব্যয় হবে ১৫০০ টাকা হিসেবে ২ কোটি ২৫ লক্ষ টাকা মাত্র ৷
★ উৎসব ভাতা(ঈদ+পূজা) বছরে প্রতিজন গড়ে ৩০০০০ টাকা হিসেবে ৪৫ কোটি টাকা মাত্র। যা বৃহত্তর একটি প্রতিষ্ঠানের জন্য কোন বিষয়ই নয়।
তারা আরো বলেন, আপনারা জানেন তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৪ সালে শতভাগ পেনশন সমর্থনকারী কর্মকর্তা-কর্মীচারীদের জন্য মাসিক চিকিৎসা ভাতা, বাৎসরিক উৎসব ভাতা প্রদানের জন্যে প্রজ্ঞাপন জারি করে। যা দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে বাস্তবায়িত হলেও গ্রামীণ ব্যাংকে আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর