• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৩৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৪:৫১ দুপুর

খুব শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন

ছবি: সংগৃহীত

বাংলাদেশি কর্মীদের জন্য আবারও শ্রমবাজার উন্মুক্ত করতে যাচ্ছে মালয়েশিয়া—এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে মালয়েশিয়ার শ্রমবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

মাহদী আমিন বলেন, খুব শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হবে। এ লক্ষ্যে স্বল্প খরচে ও সহজ প্রক্রিয়ায় যাতে বাংলাদেশি শ্রমিকরা সেখানে যেতে পারেন, সে বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি বর্তমানে দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরও জানান, শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসহ দেশটির সর্বোচ্চ পর্যায়ের নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠক হয়েছে। এবারের শ্রমশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রভাবমুক্ত, সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় পরিচালিত হবে বলেও আশ্বাস দেন তিনি।

এছাড়া বহুমুখী গবেষণা ও উচ্চশিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা।

কবে নাগাদ শ্রমিক পাঠানো শুরু হবে—এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। তবে দ্রুত সময়ের মধ্যেই শ্রমবাজার উন্মোচনে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com