ময়মনসিংহের ভালুকায় কারখানার ব্যবসা নিয়ে দ্বন্দ্বে ছেলের গুলির আঘাতে পিতা খোকা মিয়া ও খোকন নামে দুইজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। রবিবার দুপুরে উপজেলার হবিরবাড়ীর নারিস মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়, সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ছেলে রানা মিয়া স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মুর্শেদ আলমের ও তার পিতা খোকা মিয়া বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদের নির্বাচন করেন। এরপর থেকে নারিস পোল্ট্রি ফিডের ব্যবসা নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। ঘটনার দিন দুপুরে খোকা ছেলের অফিসের সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় ছেলে রানা ও তার সঙ্গীরা পিতার পথ অবরোধ করে। পরে কথা কাটাকাটির একপর্যায়ে রানা পিস্তল বের করে প্রকাশ্যে বাবার দিকে গুলি করে। এতে দুইটি গুলি পিতার শরীরে লাগে। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে খোকন নামে আরও এক ব্যক্তির শরীরে গুলি লাগে। স্থানীয়রা আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করেন।
ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, নারিস পোল্ট্রি ফিডের ব্যবসা নিয়ে বাবা ও ছেলের মধ্যে কলহের জের ধরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ কাজল, রবিন ও জোজন নামে তিনজনকে আটক করেছে। আহত খোকার ছেলে রানা পলাতক রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর