• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ২৮ সেকেন্ড পূর্বে
মো. নূর আলম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ১০:০৬ রাত

তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন শুরু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া গ্রামের গুরুত্বপূর্ণ গোয়ালবাড়ী খাল প্রায় তিন দশক পর পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ৬ কিলোমিটার দীর্ঘ এ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন বিএনপির সহসভাপতি ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এমপি।

উদ্বোধন উপলক্ষে শাখারিয়া আশ্রয়ন প্রকল্প মাঠে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন, হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান। গোপালপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ (ইজিপিপি) প্রকল্পের আওতায় দেড় কোটি টাকা ব্যয়ে খালটি পুনঃখনন করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে খালের দুই পাড়ে বৃক্ষরোপণও করা হবে। এতে প্রায় সাড়ে তিনশ অতিদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, খালটি পুনঃখননের ফলে ভূঞাপুর-তারাকান্দি যমুনা বাঁধের শাখারিয়া স্লুইস গেটটি কার্যকর ভূমিকা রাখবে। এতে বর্ষা মৌসুমে নদীর পানি সহজে খালে প্রবেশ করবে এবং শুষ্ক মৌসুমে বিলের পানি নদীতে ফিরে যেতে পারবে। হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার জানান, সর্বশেষ ১৯৯৬ সালে খালটি পুনঃখনন করা হয়েছিল। পরবর্তীতে যমুনা নদীর বালিতে খালটি ভরাট হয়ে পড়ে, ফলে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি জসিম উদ্দীন বলেন, খালটি পুনরায় সচল হলে বর্ষাকালে যমুনার রেণুপোনা আশপাশের বিল ও জলাশয়ে প্রবেশ করবে। এতে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন বাড়বে এবং মৎস্যচাষে এলাকাবাসী উপকৃত হবে। এ সময় অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, খাল পুনঃখননের ফলে এলাকায় ভূ-উপরিস্থ সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। এর মাধ্যমে রোপা আমন ও বোরো ধানের আবাদ বৃদ্ধি পাবে। পাশাপাশি খালের দখলমুক্ত রাখতে তিনি স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com