জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তৃণমূল বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মনোবেদনা প্রকাশ্যে এসেছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সানাকৈর বাজারে মহাদান ইউনিয়নের বঞ্চিত নেতাকর্মীরা এক মতবিনিময় সভার আয়োজন করে।
মহাদান ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, মহাদান ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন সেলিম, যুবদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিপন মিয়া, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, আনোয়ার হোসেন, আনসার আলী প্রমুখ। এ সময় মহাদান ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমানে যারা ফরিদুল কবির তালুকদার শামীম এমপির বিরোধিতা করেছে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সমর্থকদের চেয়ে তৃণমূল বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন কম। যে কারণে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। বিষয়টি এমপি মহোদয়ের নিকট উপস্থাপন করে সুরাহা করার দাবি জানানো হয়।
মাসুম/সাএ
সর্বশেষ খবর