• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ০৬:১৪ বিকাল

বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর পাংশা পৌর বিএনপির সাধারণ মো: রইচ খানসহ (৪২) ছয় জনের বিরুদ্ধে ইটভাটার ম্যানেজার কে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে।এ ঘটনায় ইটভাটার মালিক মো: ইদ্রিস আলী মন্ডল পাংশা মডেল থানায় লিখত অভিযোগ দায়ের করেছেন।

মো: রইচ খান ছাড়াও বাকি অভিযুক্তরা হলেন, মো: নাসির খান (৩৯), মো: আরিফ মোল্লা (৩৫), মো: রাশিদুল (৩৩), মো: মামুন (৪২) ও মো: রাজা (৪৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মো: রইচ খান অভিযুক্তদের সাথে নিয়ে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লা বাড়িয়া এলাকায় মন্ডল ব্রিকসে গিয়ে ম্যানেজার ও ইঞ্জিন মিস্ত্রি কে ভাটা বন্ধ করতে হুমকি দেয়। পরে বিষয়টি ভাটার ম্যানেজার মালিককে জানালে পুলিশ রাতেই ঘটনা স্থলে যায়।এই ঘটনার জের ধরে সকালে আবার রইচ মন্ডল অভিযুক্তদের নিয়ে ভাটায় গিয়ে ম্যানেজার কে মারপিট করে। এসময় ম্যানেজারের কাছে থাকা ইট বিক্রির আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ভাটার ইঞ্জিন শ্রমিক মো: মমিন বলেন, আমি ঘুমিয়ে ছিলাম।ইট পোড়ানোর শ্রমিকরা আমাকে ডেকে বলে কয়েকজন লোক ভাটা বন্ধ করতে বলছে। আমি গিয়ে দেখি রইচ খা সহ কয়েকজন লোক।রইচ খান তার কোমড়ে অস্ত্র দেখিয়ে বলে ভাটা বন্ধ করে চলে যাবি।আমি তাকে বলি আপনি মালিককে বলেন।তিনি হুমকি দিয়ে বলে আমি রইচ খান যা বলি তাই করি,বাচতে চাইলে এলাকা ছাড়া।

ইটভাটার ম্যানেজার জয়দেব বলেন, রাতে রইচ খান আমাকে হুমকি দিয়ে বলে যায় কাল থেকে আর এই ভাটার ইট বিক্রি করতে পারবি না।এখনই ইট পোড়ানো বন্ধ করতে হবে। তারা চলে গেলে আমি মালিককে বিষয় জানালে রাতেই পুলিশ ভাটায় আসে এবং আমাদের নির্ভয় কাজ করতে বলে। সকালে আমি ইট বিক্রি করলে রইচ খান তার লোকজন নিয়ে এসে আমাকে চেয়ার দিয়ে মারপিট করে। অন্যরা কিল-ঘুষি মারে এবং আমার কাছে থাকা নগদ আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এখন আমি বাড়ি ফিরতেও ভয় পাচ্ছি।সে আমার মৃত্যুর হুমকিও দিয়ে গেছে।

ইটভাটার মালিক মো: ইদ্রিস আলী মন্ডল বলেন, রইচ খান বিএনপি করে আর আমরা অন্য দল করি।এজন্য রইচ মাঝেমধ্যেই আমার কাছে আকার ইঙ্গিতে চাঁদা চায়।আমি বিষয়টি কর্ণপাত করি নাই। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে আমার মোটরসাইকেল অবরোধ করে সাড়ে তিন লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে আমার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।এই ঘটনার জের ধরে গত কাল রাতে সে তার লোকজন নিয়ে আমার ভাটায় গিয়ে ম্যানেজারসহ শ্রমিকদের হুমকি দিয়ে যায়।আজ সকালে আবার ভাটায় গিয়ে ম্যানেজার কে মারপিট করে এবং ইট বিক্রির নগদ আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দিয়েছি। আমরা চাই নিরাপদে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গত রাতেই মোবাইলে সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। আজ সকালে আবার ওই ঘটনার জের ধরে ভাটার ম্যানেজার কে মারপিট করা হয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে লিখত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com