• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৪:২৯ দুপুর

​হাম-রুবেলা প্রতিরোধে বুড়িচংয়ে টিকাদান ক্যাম্পেইন শুরু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দেশে আবারও হাম রোগের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার হাম-রুবেলা টিকাদান কার্যক্রম জোরদার করেছে। একযোগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে, যার অংশ হিসেবে কুমিল্লার বুড়িচং উপজেলায়ও আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় বুড়িচং পৌরসভার পূর্ণমতি কমিউনিটি ক্লিনিকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।

উদ্বোধনকালে তিনি বলেন, “হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের সুরক্ষায় সময়মতো টিকা গ্রহণের বিকল্প নেই। সরকার বিনামূল্যে এই টিকা প্রদান করছে, তাই সকল অভিভাবককে সচেতন হয়ে সন্তানদের টিকাদানের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মালেকুল আফতাব ভূইয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, নার্সিং কর্মকর্তা ফাতেমা আক্তার, সিএইচসিপি আলেয়া আক্তার, স্বাস্থ্য সহকারী সবুজ মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হাম ও রুবেলা উভয়ই ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। হাম থেকে নিউমোনিয়া, ডায়রিয়া এমনকি মৃত্যুও ঘটতে পারে। অন্যদিকে রুবেলা গর্ভবতী নারীদের ক্ষেত্রে গর্ভস্থ শিশুর জন্য গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে।

উপজেলার ২১৬টি কেন্দ্রে একযোগে পরিচালিত এ টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ৪৪ হাজার ৩৬৯ জন শিশুকে টিকা প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com