• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৪:৪৯ দুপুর

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

দ্বিতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের  উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

এই অনুষ্ঠানে ৯১১ জনের হাতে তুলে দেওয়া হয় বিএনপি সরকারের বহুল প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড। আর ২৩টি উপজেলায় এই মাসের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে বলে জানান সরকারপ্রধান।

এই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, বিগত স্বৈরাচার আমলে কোটি কোটি টাকা পাচার হয়েছে। পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, ক্ষমতায় আসার এক মাস না পেরুতেই গত ১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রমের পরীক্ষামূলক (পাইলটিং) পর্যায়ের সূচনা করে বিএনপি সরকার। পরিবারের নারী প্রধানরাই পাচ্ছেন এই কার্ড।

এ নিয়ে তারেক রহমান বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নারী ও পুরুষদের সমানভাবে সহযোগিতা করবে সরকার।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com