• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৩:৩৬ দুপুর

রাজবাড়ী পদ্মা নদীতে বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০ জনকে আটকের পর প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় বৃহদাকারের খনন যন্ত্র ও দু’টি পরিবহন কাজে ব্যবহৃত বাল্কহেড জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২ টা থেকে ভোর সাড়ে ৪ টা পর্যন্ত পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্তদের আটক করা হয়। পরে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনা (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো, গোয়ালন্দ উপজেলার বড় মসজিদ পাড়া গ্রামের জবাই মন্ডলের ছেলে মোঃ আনু মন্ডল (৩০), দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়া গ্রামের মোঃ মনছের শেখের ছেলে মোঃ শাহিন শেখ (৩০), বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার জালির চর গ্রামের রফিজউদ্দিন বেপারীর ছেলে মোঃ নিজাম বেপারী (৪৫), পটুয়াখালী সদর উপজেলার পূর্ব জনকাঠি গ্রামের মোঃ সানু ফকিরের ছেলে মোঃ জাকারিয়া ফকির (১৮), একই এলাকার পশ্চিত হাতালিয়া গ্রামের মোঃ নজরুল শিকদারের ছেলে মোঃ সাইদুল শিকদার (২৪), পিরোজপুর জেলার ইন্দুরকান্দি উপজেলার চর ধলেশ^র গ্রামের মোঃ জাকির হাওলাদারের ছেলে মোঃ রাকিব হাওলাদার (১৮), মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর জানাজাত গ্রামের আব্দুর রব মাতুব্বারের ছেলে আবুল কালাম (৪২), বরগুনা জেলার বাবনা উপজেলার পূর্ব বলবনিয়া গ্রামের মোঃ মোতালেবের ছেলে মোঃ ইয়াছিন (১৮), একই এলাকার বলয়বনিয়া গ্রামের আঃ হালিম আকনের ছেলে মোঃ শাকিল আকন (১৮), ঢাকা জেলার দোহার উপজেলার উত্তর সিমিলা গ্রামের জামাল শেখের ছেলে মোঃ মিজান শেখ (৪৫)।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারা অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করা হয়। জব্দকৃত কাটার এবং ক্যারিং বডি দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com