এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানকে সহায়তার অভিযোগে ‘এম/টি টিফানি’ নামের একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন বাহিনী। সোমবার (২০ এপ্রিল) রাতে পেন্টাগনের নির্দেশে এ অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ—যাকে বর্তমান ট্রাম্প প্রশাসন ‘যুদ্ধ মন্ত্রণালয়’ হিসেবে অভিহিত করছে—এই পদক্ষেপ নেয় মূলত ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করা এবং দেশটিকে সহায়তাকারী জাহাজগুলোর চলাচল রোধ করার উদ্দেশ্যে।
এ ঘটনায় এখনো বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ট্যাঙ্কারের বর্তমান অবস্থান সম্পর্কে পূর্ণ তথ্য প্রকাশ করা হয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় পেন্টাগন জানিয়েছে, ইরানকে যেকোনো ধরনের মালামাল বা সাহায্য পৌঁছে দিচ্ছে এমন সব অবৈধ নেটওয়ার্ক ও নিষিদ্ধ জাহাজগুলো খুঁজে বের করতে তারা বিশ্বজুড়ে নজরদারি চালাচ্ছে।
তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে বিশ্বের যেখানেই এ ধরনের জাহাজ পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযানটি মূলত ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর একটি অংশ।
সূত্র: আল-জাজিরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর