• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
জিসান নজরুল
ইবি প্রতিনিধি
প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৯:১৪ সকাল

ইবিতে মেসডার নতুন কমিটি: সভাপতি মেসবাহ, সম্পাদক আতিক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেহেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন মেহেরপুর স্টুডেন্টস্ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (মেসডা)-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মেজবাউল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আতিক হাসান সোহান। আজ বৃহস্পতিবার সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মোতালেব বিশ্বাস লিখন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি এ কমিটির অনুমোদন করা হয়

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রিয়াদ বিশ্বাস, সাজিদ আল অঙ্কন, নাসিম আলী, অজুন আহমেদ, রিসাত আবু শালিক, সাজ্জাদ ও সানজাদ আলী। যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম ফারদিন ও চুম্মা খাতুন। সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন, সাব্বির এবং মীর হুমায়রা সুলতানা, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ (আইসিটি), মোসফিকুর রহমান রানা ও সুমাইয়া আফরিন সুপ্তি, কোষাধ্যক্ষ শারমিন আক্তার বৃষ্টি এবং সহ-কোষাধ্যক্ষ মরিয়ম আক্তার ও জহিরুল ইসলাম।

এছাড়াও দপ্তর সম্পাদক মোঃ ছাদিকুর রহমান জিহাদ এবং উপ-দপ্তর সম্পাদক হারুন অর রশাদ ও আবির হোসেন, প্রচার সম্পাদক রবিন আহমেদ এবং উপ-প্রচার সম্পাদক শামীম রেজা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাতিন ইশরাক এবং সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুসরাত জাহান তৃষা ও আন্নিকা আক্তার, যোগাযোগ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম এবং আইসিটি বিষয়ক সম্পাদক মুস্তাকিন রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান আনাম এবং উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক হামীম কায়সার, ছাত্র বিষয়ক সম্পাদক সরোয়ার পারভেজ এবং ছাত্রী বিষয়ক সম্পাদক সুব্বাইতা সিদ্দিকা অহনা, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার লুবা ও মাইশা, আইন বিষয়ক সম্পাদক লামিয়া বুশরা, স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক সম্পা আক্তার জুহি এবং ভর্তি বিষয়ক সম্পাদক উপমা ইয়াসমিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হুমায়ন কবির, পরিকল্পনা বিষয়ক সম্পাদক জুনায়েদ হাসান (চারুকলা), আপ্যায়ন সম্পাদক সম্পা আক্তার জুহি এবং ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আবির আনানা অর্ণব, শিক্ষা বিষয়ক সম্পাদক আপনাফ স্পর্শ এবং স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মনোনীত হয়েছেন।

নতুন কমিটির সভাপতি মেজবাউল হক বলেন, মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (মেসডা), ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সংশ্লিষ্ট সকল শিক্ষক ও অগ্রজদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, নবগঠিত কমিটির সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাকে যোগ্য মনে করার জন্য। বর্তমান কমিটির সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে জেলা কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে পারি—এজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com