• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৮:১৬ রাত

কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মিজানুর রহমান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কিশোরগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছেন ২৫তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। রবিবার (২৬ এপ্রিল) সকালে তিনি তার নতুন এই কর্মস্থলে যোগদান করেছেন। তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার।

এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

এর আগে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের (ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

মোহাম্মদ মিজানুর রহমানের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। তিনি কুমিল্লা দেবিদ্বার থানা অন্তর্গত গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউশান থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন। তিনি উভয় পরীক্ষায় কৃতিত্বের সাথে প্রথম বিভাগ অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স এবং মাস্টার্স এ ফার্স্ট ক্লাস অর্জন করেন।

কর্মজীবনের শুরুতে তিনি সারদা পুলিশ একাডেমি থেকে এক বছর প্রশিক্ষণ গ্রহণ এবং বিপিএটিসিতে বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন। তারপর পুলিশিংয়ে প্রবেশ করেন। চাঁদপুর জেলায় শিক্ষানবিশ শেষ করে বিভিন্ন জায়গায় তিনি চাকরি করেন। পেশাগত জীবনে লম্বা সময় তিনি র‌্যাব, এপিবিএন এবং পিবিআই’তে দক্ষতার সঙ্গে চাকরি করেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com