• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৪ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৯ মিনিট পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৯:৪৩ রাত

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামীর, স্ত্রীসহ আহত দুই

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এনায়েত হোসেন সৌরভ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রীসহ দুইজন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আলুটিলা মেম্বারের দোকান সংলগ্ন এলাকায় একটি থ্রি-হুইলার সিএনজি ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের বাংলোয় উমেদার হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে রিছাং ঝর্ণায় বেড়াতে যান তিনি। দিন শেষে বাড়ি ফেরার পথে দুর্ভাগ্যজনক এই দুর্ঘটনার শিকার হন তারা।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে সৌরভের স্ত্রীসহ আরও একজন রয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মো. কায় কিসলু জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]