বর্ডারলেস ও ডিজিটাল-ফার্স্ট কর্মপরিবেশ এবং নতুন প্রজন্মের ক্লাউড সফটওয়্যার সল্যুশন নিয়ে বৈশ্বিক পরিসরে যাত্রা শুরু করেছে *অমনিল্যাব এন্টারপ্রাইজ সলিউশনস লিমিটেড*। শতভাগ পেপারলেস ও রিমোট-ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে অমনিল্যাব এন্টারপ্রাইজ প্রযুক্তি, ক্লাউড সল্যুশন, অ্যাকাউন্টিং আউটসোর্সিং এবং সফটওয়্যার উন্নয়নে কাজ করছে।
বাংলাদেশে Oracle NetSuite-এর পার্টনার হিসেবে প্রতিষ্ঠানটি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের জন্য এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ERP) ও কাস্টম সফটওয়্যার সল্যুশন বাস্তবায়ন করেছে। পাশাপাশি জাপান, যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক বাজারের ব্যবসায়ীদের জন্য বুককিপিং, ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার ও ক্লাউড অ্যাকাউন্টিং সেবা দিচ্ছে অমনিল্যাব।
প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ সফটওয়্যার স্যুট ‘আওমনি ইকোসিস্টেম’-এর মূল পণ্য ‘আওমনি বুকস’, একটি এআই-নেটিভ ও মাল্টি-কারেন্সি ক্লাউড অ্যাকাউন্টিং প্ল্যাটফর্ম। এতে ব্যাংক ইন্টিগ্রেশন, অটোমেটেড রিকনসিলিয়েশন, জার্নাল এন্ট্রি এবং এআই-চালিত ফাইন্যান্সিয়াল অটোমেশনের মতো সুবিধা রয়েছে। ফ্রিল্যান্সার ও ব্যবসায়ীদের জন্য iOS ও Android-ভিত্তিক Invoice Lite মোবাইল অ্যাপও রয়েছে।
আওমনি ইকোসিস্টেমের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে Auomni People, Auomni Task, Auomni Chat, Auomni POS ও Auomni Note-এর মতো বিভিন্ন ক্লাউডভিত্তিক ব্যবসায়িক সল্যুশন।
অমনিল্যাবের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রশিদুজ্জামান খান দিপ্ত বলেন, সম্পূর্ণ রিমোট ও পেপারলেস কর্মপরিবেশের মাধ্যমে আমরা ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই দক্ষ জনবলকে একত্র করতে পারছি। এন্টারপ্রাইজ প্রযুক্তি ও এআই-চালিত ক্লাউড সল্যুশনের মাধ্যমে বিশ্বজুড়ে ব্যবসাকে আরও কার্যকর ও ডিজিটাল করার লক্ষ্যেই আওমনি ইকোসিস্টেম তৈরি করা হয়েছে।
অমনিল্যাব এন্টারপ্রাইজ সলিউশনস লিমিটেড ঢাকাভিত্তিক একটি প্রযুক্তি কনসাল্টিং ও ক্লাউড সফটওয়্যার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি Oracle NetSuite ERP, কাস্টম এন্টারপ্রাইজ সফটওয়্যার, বৈশ্বিক ফাইন্যান্সিয়াল আউটসোর্সিং এবং SaaS পণ্য নিয়ে কাজ করছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর