• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৬ ঘন্টা পূর্বে
মোঃ রবিন খান
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ১১:৫৩ দুপুর

নাটোরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে পূর্বের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, গত ১৫ এপ্রিল মহেশচন্দ্রপুর গ্রামে পৌরসভা দল ও ইউনিয়ন এলাকার একটি দলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায়ে পৌরসভা দলের খেলোয়াড়রা স্টাম্প ভেঙে দিলে ম্যাচটি অমীমাংসিত থেকে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

এরই জেরে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে পৌরসভা দলের খেলোয়াড় ও স্থানীয়দের (প্রথম পক্ষ) সঙ্গে ইউনিয়ন এলাকার লোকজনের (দ্বিতীয় পক্ষ) মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রথম পক্ষের লোকজন ইট, বাঁশের লাঠি, লোহার রড ও হাসুয়া দিয়ে হামলা চালালে প্রথম ও দ্বিতীয় পক্ষের ১২ জন গুরুতর আহত হন।

আহতরা হলেন, প্রথম পক্ষ- মহিদুল (৪৫) লুৎফর ( ৬৫ ) রাকিব (৩৫ ) বিল্লাল (৩৮) নয়ন (২৫) ও দ্বিতীয় পক্ষের- সোহান (২০), শাহিন (২৭), তুরাগ (১৯), আফতাব (৫৫), জনাব আলী (৬৩), সাইফুল ইসলাম এবং আবু শাহাদাত (৪৫)।

পরে স্থানীয়রা ও স্বজনরা আহতদের উদ্ধার করে রাত প্রায় ১০টার দিকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম ও আবু শাহাদাতের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রামেকে পাঠানো হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পূর্বের একটি বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার কথা শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]