• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
আবুবকর সম্পদ
জবি প্রতিনিধি
প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০৪:১২ দুপুর

জবি ব্যাডমিন্টন সেমিফাইনালিস্টকে ব্যাট উপহার দিলেন ছাত্রদল নেতা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে সেমিফাইনালে জায়গা করে নেওয়া শিক্ষার্থী হাবিবুর রহমানকে ব্যাট উপহার দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন।

বুধবার (২৯ এপ্রিল) ক্যাম্পাসে সমাজবিজ্ঞান বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীর হাতে ব্যাট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতাই নয়, নেতৃত্বগুণ ও দলগত মানসিকতাও তৈরি করে। তিনি প্রতিভাবান শিক্ষার্থীদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার পরিবেশ আরও উন্নত করা প্রয়োজন। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা প্রমাণ করছে, যা প্রশংসনীয়। তাদের এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ দরকার।

ব্যাট উপহার প্রদানকারী শাহরিয়ার হোসেন বলেন, হাবিবুর রহমান ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে সেমিফাইনালে পৌঁছেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। এমন অর্জনের স্বীকৃতি শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ব্যাট পেয়ে হাবিবুর রহমান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি তাকে আরও ভালো খেলার অনুপ্রেরণা দিয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের হয়ে আরও ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। ধারাবাহিক ভালো পারফরম্যান্সের মাধ্যমে হাবিবুর রহমান সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]